১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী নবীগঞ্জ থেকে গ্রেফতার
- Update Time : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এসআই আব্দুস ছত্তারের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকায় গতরাত বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার পাইলাগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল গফ্ফার। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল গফ্ফারকে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























