০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সরকারী স্কুলে দুপুরের খাবারে ‘পঁচা’ বনরুটি

  • Update Time : ০১:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১৬৪ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘পঁচা’ বনরুটি বিতরণের ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) দুপুরে মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে টিফিন হিসেবে বনরুটি বিতরণ করা হয়। বনরুটির প্যাকেটে লেখা ছিল (সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়”। শ্রীরামিসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সায়মা বেগম জানান, স্কুলে খেলাধূলা ছিল, ছাত্রদের খেলাধুলা শেষে তারা টিফিন হিসেবে বনরুটির প্যাক নিয়ে বাড়িত চলে যায়। পরে খবর পাওয়া গেছে অনেক বনরুটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন জানান, শিশুদের জন্য দুপুরের টিফিন হিসবে ‘পঁচা’ বনরুটি বিতরণ করা হয়েছে। খাবারে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ছাত্রদের মধ্যে দুপুরের টিফিন হিসবে পচা বনরুটি বিতরণের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ ফেসবুকেও নিন্দার ঝড় চলছে। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সরকারী স্কুলে দুপুরের খাবারে ‘পঁচা’ বনরুটি

Update Time : ০১:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬