জগন্নাথপুরে সরকারি বরাদ্দ থেকে ১ হাজার ৮৬৩ জনের কাছ থেকে ধান ক্রয় করতে লটারি
- Update Time : ০৯:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি বরাদ্দ থেকে কৃষকের সংখ্যা বেশি হওয়ায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে লটারি করা হয়েছে। উপজেলার ৫ হাজার ৬৫৯ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ৮৬৩ জনের কাছ থেকে জনপ্রতি ১ থেকে ২ টন করে ধান ক্রয় করা হবে। ১৬ রমজান ১০ মে রোববার জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে লটারি কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। এসময় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রব, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।





























