০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা
- Update Time : ০৮:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে লকডাউনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২ আগষ্ট) জগন্নাথপুর বাজারে ও রানীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮টি মামলায় ৫ হাজার ৪০০টা জরিমানা করা হয়।





























