১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

  • Update Time : ০৪:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এলএসডি কর্তৃক সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর ও সাংবাদিক শংকর রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আবদুল হান্নান কামাল। বক্তব্য রাখেন ব্যবসায়ী শুশান্ত কুমার রায়, উপজেলা খাদ্য গোদাম অফিসের এমএলএসএস নিরেন্দ্র বিশ^াস, কৃষক মুক্তার আলী, আবদুল ওয়াহিদ, রফিকুল ইসলাম, আলী আকবর ও জয়নাল আবেদীন প্রমূখ। এবার জনপ্রতি কৃষকদের কাছ থেকে ৪০০ কেজি করে ধান ক্রয় করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

Update Time : ০৪:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯