জগন্নাথপুরে সমাজকর্মী হাফিজুর রহমান মন্তশিরকে জড়িয়ে অপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ
- Update Time : ০৭:১৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের মৃত হাজী মদরিস মিয়ার ছেলে তরুণ সমাজকর্মী হাফিজুর রহমান মন্তশিরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ- মাধ্যম অনলাইন-ফেসবুকে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপ্রচারে জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মহলের পক্ষথেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গত ২২ মে ২০২০ইং তারিখে সামাজিক যোগাযোগ- মাধ্যম অনলাইন-ফেসবুকে অপপ্রচারে “বেপরোয়া হাফিজুর” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রীমহল তাদের অবৈধ কাজকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত আক্রোশে আমি এবং আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা ও সম্পুর্ণ তথ্য প্রমাণ বিহীন মনগড়া সংবাদ পরিবেশন করেছে। আমার মতো একজন নিরীহ, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তির বিরোদ্ধে সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়া উচিত। সাংবাদিকরা জাতির বিবেক, তাই তাদের মাধ্যমে প্রকাশিত সংবাদগুলি অনেক তথ্য বহুল হওয়া প্রয়োজন।
এদিকে তরুণ সমাজকর্মী হাফিজুর রহমান মন্তশিরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ- মাধ্যম অনলাইন-ফেসবুকে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপ্রচারে ৬নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার বজলু মিয়া ও এলাকার সচেতন মহল উক্ত প্রকাশিত মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি





























