জগন্নাথপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যাবসায়ীদের মানববন্ধন, অবিলম্বে গ্রেফতারের দাবি
- Update Time : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দোকান কর্মচারির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যাবসায়ীদের বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর বাজার গুলশান ফার্মেসীর ম্যানেজার মোঃ নাঈম খাঁনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সৈয়দপুর বাজার পরিচালনা কমিটির উদ্যােগে বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দোকানের মালামাল ক্রয়-বিক্রি বন্ধ করে সর্বস্তরের মানুষের উপস্থিতে বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা সৈয়দ ছানাওর আলীর সভাপতিত্বে সহ-সেক্রেটারি মাওলানা সৈয়দ সাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাধারণ পাঠাগার সৈয়দপুরের উপ-পরিচালক (গ্রন্থ) মোঃ নুরুজ্জামান, বাজার পরিচালনা কমিটির সহ-সেক্রেটারি রুয়েল আহমদ, বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক শেখ সাইফুর রহমান সুফিয়ান, সহ-অর্থ সম্পাদক সৈয়দ সায়েক আহমদ, হাফিজ সৈয়দ আব্দুল ওয়াদুদ সুজা, সৈয়দ আজমান আলী মাজন, সৈয়দ আব্দুল কাদির, হাফিজ সৈয়দ ফজলুর রহমান জাহান, সৈয়দ এমদাদুর রহমান সাদ, সৈয়দ শোয়াব আহমদ, হাফিজ সৈয়দ আবছার আহমদ, সৈয়দ বাদশা মিয়া, আ.লীগ নেতা সৈয়দ আনোয়ার আলী, মাওলানা সৈয়দ মনিরুল ইসলাম, বাজারের ব্যাবসায়ী মোঃ সোহেল আহমদ, সৈয়দ আব্দুস সালাম, হাফিজ সৈয়দ আব্দুল গফুর, সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা সৈয়দ শামিম আহমদ, শেখ আশরাফুল হক, সৈয়দ হাসান আলী, সৈয়দ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুল বারি, সৈয়দ আকবর আলী, সৈয়দ মনোয়ার আলী, সৈয়দ রাসেল আহমদ, সৈয়দ লোকমান আহমদ, হোসন আলী, তুয়েল মিয়া, শ্যামল দাস, আবিদুর রহমান, শেখ মোহন আহমদ, ফজলু মিয়া, সজনু মিয়া, ছালিক মিয়া, সৈয়দ মিজান, আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমশাদ আহমদ, মনসুর আহমদসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাজারের গুলশান ফার্মেসীর ম্যানেজার নাঈম খানকে সন্ত্রাসী বদরুল ইসলাম খান ও তার ভাতিজারা কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়, বর্তমানে সে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই নেক্কারজনক ঘটনার সাথে সন্ত্রাসী বদরুল ইসলাম খানসহ যারা জড়িত দেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান। উল্লেখ্য, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দপুর বাজারে সন্ত্রাসী ও চাঁদাবাজ বদরুল খানের নেতৃত্বে ৫/৭জন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ফুলন খানের উপর হামলায় ব্যর্থ হয়ে তাঁর ভাতিজা গুলশান ফার্মেসীর ম্যানেজার নাঈম খানের উপর বদরুল খান ও তার ভাতিজারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত গুরুতর আহত করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নাঈম খানকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


























