১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জে আরো উন্নয়ন হবে- এমএ মান্নান

  • Update Time : ০৪:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মোঃ শাহজাহান মিয়া :: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের পক্ষে বিশাল রায় দিয়েছেন। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। আমাদের ক্ষমতার মূল উৎস দেশের মানুষ। মানুষের কল্যাণমুখী পরিকল্পনা করবো। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এমন নতুন নতুন প্রকল্পও হাতে নেয়া হবে। শনিবার জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমএ মান্নান আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সারাদেশে আওয়ামী লীগের উন্নয়ন দৃশ্যমান। আমরা দেশের অনেক উন্নয়ন করেছি, আরো করবো। জননেত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় প্রধান নাবিকের ভূমিকায় আছেন। নিজ নিজ অবস্থান থেকে তাকে আমাদের সহযোগিতা করতে হবে। সুনামগঞ্জে উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া। পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির-এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, ইউপি সদস্য খালিদ হাসান প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জে আরো উন্নয়ন হবে- এমএ মান্নান

Update Time : ০৪:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯