০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে শালিসি ব্যক্তিসহ আহত ১৫, আটক ৪

  • Update Time : ০৮:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শালিসি ব্যক্তিসহ উভয় পক্ষের ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে থমথমে অবস্তা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। সংঘর্ষের ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার কললিয়া ইউনিয়নের এরালিয়া বাজারের নিকটবর্তী মোহাম্মদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হবি ও ছৈইল মিয়া গংদের মধ্যে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে রোববার (৬ সেপ্টেম্বর) হাবিবুর রহমান হবির পক্ষের আব্দুল গফফার স্থানীয় স্কুল মাঠে গরু চড়াতে গেলে ছৈইল মিয়ার পক্ষের কদ্দুস মিয়া সহ কয়েকজন তাকে ধাওয়া করলে সে দৌড়ে মৃত হাজি টাকুর মিয়ার বাড়িতে গিয়ে আত্মরক্ষা করে। এ খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা সহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকায় ৪জনকে আটক করেন।

সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান এর পক্ষের শানুর মিয়া বলেন ছইল মিয়া পক্ষের রানা ও শায়েল প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে ৪ রাউন্ড গুলী করেছে। যাহা এলাকাবাসী জানে।

এলাকাবাসী জানান, ঘন্টাব্যাপি সংঘর্ষ চলাকালে ৪ রাউন্ড গুলির শব্দ হয়। এসময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। ইফতেখার উদ্দিন চৌধুরী রোববার রাতে জানান, এঘটনায় কোন মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্তাধীন আছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে শালিসি ব্যক্তিসহ আহত ১৫, আটক ৪

Update Time : ০৮:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০