১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে কলেজ ছাত্র/ছাত্রী সহ আহত ৬

  • Update Time : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের আম পেরে নিয়ে যাওয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র/ছাত্রী সহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামে। আহতরা হলেন কলেজ ছাত্র আলমগীর হোসেন (২০), তার মা কুলসুমা বেগম (৪৫), তার বোন কলেজ ছাত্রী সাবিনা বেগম (২৫) ও আরেক বোন কলেজ ছাত্রী মার্জিয়া বেগম (১৮)। অপর আহত আবুল হোসেন (২০)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানাগেছে, ২৭ মে সোমবার বাউধরণ গ্রামের কলেজ ছাত্র আলমগীর হোসেনের বাড়ির আম গাছ থেকে জোরপূর্বক আম পেরে নিয়ে যায় তাদের প্রতিবেশি বখাটে আবুল কাশেম। এতে আলমগীর হোসেনের বোন অপর কলেজ ছাত্রী সাবিনা বেগম বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আবুল কাশেমের লোকজনের হামলায় একই পরিবারের ৩ কলেজ শিক্ষার্থী সহ ৪ জন আহত হন। এ ব্যাপারে আহত কলেজ ছাত্র আলমগীর হোসেন বলেন, আবুল কাশেম ও তার ভাই আবুল হোসেনগণ সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা যে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি করে আমাদের ঘরে এসে হামলা করে। এর আগেও তারা আমাকে আরেকবার প্রাণে মারতে চেয়েছিল। তাদের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে কলেজ ছাত্র/ছাত্রী সহ আহত ৬

Update Time : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯