জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩ : গ্রেফতার ১
- Update Time : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ষে শালিসী ব্যাক্তি সহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগ সমর্থক ফুল মিয়া (৫৫), একই গ্রামের মৃত তেরাফত আলীর ছেলে জিলু মিয়া (৪২) ও খাগাউড়া গ্রামের মৃত সুলেমান মিয়ার ছেলে ইসমত মিয়া (৪৫)। আহতদের মধ্যে গুরুতর আহত ফুল মিয়াকে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে একই ইউনিয়নের বাউধরন উপজেলার বাউধরন বাজারের ইদ্রিছ মিয়ার চায়ের দোকানে বাউধরন গ্রামের আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগ সমর্থক ফুল মিয়া ও একই গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে বিএনপি সমর্থক আব্দুল মন্নানের মধ্যে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মন্নান চাকু দিয়ে ফুল মিয়াকে নাকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় ফুল মিয়াকে বাচাতে শালিসী ব্যাক্তি জিলু মিয়া ও ইসমত এগিয়ে আসলে তারাও আহত হন। পরে আহত ফুল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিএনপি সমর্থক আব্দুল মন্নানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ফুল মিয়া বাদি হয়ে আব্দুল মান্নানকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। শনিবার (২ নভেম্বর) আটকৃকত আব্দুল মান্নানকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।





























