জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৫, ইউপি সদস্য সহ গ্রেফতার ২
- Update Time : ০৮:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় আহত ৫ জন আহত হয়েছেন। ইউপি সদস্য সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ১ জুলাই সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর গ্রামে বিল নিয়ে গ্রামের স্থানীয় ইউপি সদস্য শওকত আলী ও দুলাল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় দুলাল পক্ষের ৩ জন আহত সহ একটি মোটরসাইকেল পুরানোর ঘটনা ঘটে। আহতরা হলেন হেলাল মিয়া, কাজল মিয়া ও সুলেমান মিয়া। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ১১ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার আসামী ইউপি সদস্য শওকত আলী ও রাসেল মিয়া সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া ২ জুলাই মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নয়াপুঞ্জি গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় আনা মিয়া ও রিমা বেগম নামের আরো ২ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।





























