০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে আহত জিতু মিয়াকে সিলেট থেকে ঢাকায় রেফার

  • Update Time : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক মসজিদের মোয়াজ্জিনের উস্কানিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।

মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছোট শেওরা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের রামদার আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শেওরা গ্রামের মৃত মমশ্বর আলীর ছেলে হতভাগ্য জমশেদ আলীর (৬৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত আম্বর আলী, সুজন মিয়া, ইউনুছ মিয়া, জিতু মিয়া, তেরা মিয়া, মাহমুদ আলী ও হাছান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়।

এর মধ্যে আহত জিতু মিয়ার অবস্থার অবনতি হলে ঘটনার ২ দিন পর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালে রেফার করা হয়েছে বলে আহত পরিবারের লোকজন জানান।

প্রসঙ্গত-জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুরা গ্রামের জামে মসজিদ থেকে প্রতিদিন রাত ১ টার দিকে মাইক দিয়ে গজল বাজিয়ে লোকজনকে ডাকা হয়। যদিও রাত ২ টার পর থেকে ডাকার কথা। এ নিয়ে ছোট শেওরা গ্রামের প্রবীণ আলেম মাওলানা ছমির উদ্দিন পাটকুরা মসজিদের মোয়াজ্জিনকে বলেছিলেন রাত ২ টার পর থেকে যেন ডাকা হয়। এ কথাটি মোয়াজ্জিন মসজিদ কমিটির কাছে বাড়িয়ে বলায়, তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে পাটকুরা গ্রামের শায়েস্তা মিয়া, টিটু মিয়া, লুৎফুর রহমান, তৌরিছ মিয়া, আকিক মিয়া, হেলাল মিয়া, বিলাল মিয়া, লিটন মিয়া ও সুলেমান মিয়াসহ একদল লোক উত্তেজিত হয়ে ছোট শেওরা গ্রামের ছাদিক মিয়া নামের এক ব্যক্তিকে মারপিট করতে থাকেন। তাকে বাঁচাতে গ্রামের অন্যান্য লোকজন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনায় ছাদিক পক্ষের ১ জন নিহতসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে আহত জিতু মিয়াকে সিলেট থেকে ঢাকায় রেফার

Update Time : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭