জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উদযাপিত
- Update Time : ০৭:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ আব্দুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উদযাপিত হয়েছে। প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের ছিল উৎসবের আমেজ। জগন্নাথপুর উপজেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার (২৩ অাগস্ট) উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের নেতৃত্বে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভা যাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ডাঃ দিব্র রঞ্জন দে, শুধাংশ শেখর রায় বাচ্চু, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, শশী কান্ত গোপ, বিপাশ দে, সাংবাদিক অমিত দে, ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধর, সাবেক ব্যাংক কর্মকর্তা আশিষ কুমার দে, দলিল লেখক দীপক দে, ব্যবসায়ী পরিমল নাথ, জুয়েল রঞ্জন দাস সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সদস্য এবং সনাতন সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ এ সময় উপস্থিত ছিলেন ।





























