জগন্নাথপুরে শ্রমিকলীগ নেতার নামে ফেইক আইডি, থানায় জিডি
- Update Time : ০৩:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক শ্রমিকলীগ নেতার নামে ফেসবুকে ফেইক আইডি, থানায় জিডি। উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামের মৃত আব্দুল আজিদ চৌধুরীর ছেলে শ্রমিকলীগ নেতা আজমল চৌধুরী সাজ্জাদের নামে তার ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। তিনি এই ভুয়া আইডির বিরুদ্ধে গত (৫ জুলাই) জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শ্রমিকলীগ নেতা আজমল চৌধুরী সাজ্জাদ জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির উন্নয়নমুলক কর্মকান্ড তার ফেসবুক আইডিতে প্রায় সময় প্রচার করেন। তিনি থানায় লিখিত অভিযোগে বলেন, আমার ছবি ব্যবহার করে আমার নামে কে বা কাহারা ফেসবুকে একটি ফেইক আইডি খুুুুলেছে। তিনি ভবিষ্যতের জন্য বাড়তি সতর্কতা হিসেবে থানায় লিখিত অভিযোগ করেন। এবং এই ফেইক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।




























