১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শীতের কাপড় কিনতে দোকানে ভীড়
- Update Time : ০৬:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে শীত পড়েছে। রাতে ও সকালে চারপাশ থাকছে কুয়াশা ঢাকা। রাতে ও সকালে অনেকে পরছেন গরম কাপড়। শীতের আগমন যেন বার্তা দিচ্ছে তীব্র ঠান্ডার। মানুষ শীতের কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় শীতের কাপড় কেনাকাটা শুরু হয়েছে। জগন্নাথপুর পৌর শহরে আজ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেখা গেছে, জমে উঠেছে ফুটপাতের দোকানে শীতের কাপড় বেচাকেনা। নিম্ন আয়ের মানুষসহ ফুটপাতেই ভীড় জমাচ্ছেন। ফুটপাতে ১০০ টাকা থেকে শুরু করে ৪০০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে শীতের কাপড়। সেখানে মিলছে ছোট-বড় সব বয়সের মানুষের শীতের কাপড়।





























