জগন্নাথপুরে শীঘ্রই ভবের বাজার টু সৈয়দপুর বাজার রাস্তার কাজ শুরু হবে
- Update Time : ০২:৩৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ভবের বাজার-সৈয়দপুর বাজার টু কাঠাল খাইড় রাস্তার কাজের পূর্বের টিকাদারকে ২৫ লক্ষ টাকার অধিক জরিমানা আদায়ের নিমিত্তে কাজের চুক্তি বাতিল করা হয়েছে এবং নতুন কনট্রাক্টর নিয়োগের মাধ্যমে আগামী মাসের মধ্যে রাস্তার কাজ পুনরায় শুরু হবে বলে সুনামগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে এ বিষয়ে আশ্বস্ত করেন।
এদিকে এসময় মন্ত্রী মহোদয়ের বাস ভবনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি মাশূক ইবনে আনিস এবং মন্ত্রী মহোদয়ের বিশেষ সহকারী ও আওয়ামী লীগ নেতা হাসনাত হোসাইন এবং বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীরা। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা কবি মাশূক ইবনে আনিস নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী মহোদয়ের সামনেই ভবের বাজার টু সৈয়দপুর রাস্তার দীর্ঘ ভোগান্তির কথা তুলে ধরেন। এসময় নির্বাহী প্রকৌশলী আশ্বস্ত করেন যে এখন আর পুনরায় কাজ শুরু করতে কোন জটিলতা নেই। তাই খুব শীঘ্রই নতুন টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে যথাসম্ভব কাজ শুরু করা যাবে।




























