১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানে লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের এ্যাওয়ার্ড লাভ
- Update Time : ০৪:১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: দেশবরেণ্য বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ল। উপজেলার মিরপুর ইউনিয়নের লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন ভূঁইয়া। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়কে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তাদের এ সম্মাননা ও সনদপত্র পাওয়ায় এলাকাবাসী আনন্দিত।


























