জগন্নাথপুরে শিক্ষক জাকারিয়া আহমদের উপর বিদ্যুতের দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- Update Time : ০২:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ (বিউবো)’র আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ কর্তৃক শিক্ষক ও সাংবাদিক জাকারিয়া আহমদের উপর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজারে আলহাজ্ব শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। অভিভাবক আব্দুল হাফিজের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বাদল মিয়া ও রাসেল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অভিভাবক আনোয়ার হোসেন, সোহেল মিয়া, মিজানুর রহমান, মনির মিয়া, আব্দুল কাহার, রসাইদ মিয়া, আব্দুল হামিদ, নানু মিয়া, বাবুল মিয়া, শিক্ষিকা মনিরা বেগম, ফেরদৌসী বেগম, তোবা বেগম, সাবিনা বেগম, অভিভাবক-অভিভাবিকা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। মানববন্ধনে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ডের মাধ্যমে শিক্ষকের উপর দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার সহ দুর্নীতিবাজ বিদ্যুৎ কর্মকর্তার শাস্তির দাবি জানায়।





























