জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
- Update Time : ০৭:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস- ২০২১, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী “শপথ অনুষ্ঠান” আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের উদ্যােগে আজ রোববার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার শারমিন আরা আশা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।





























