জগন্নাথপুরে শহীদদের অাত্মার মাগফেরাত কামনায় শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৩:৪০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
১৯৭১সালের ৩১শে আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে মুক্তিযুদ্ধকালিন সময়ে পাক হানাদার বাহিনী কর্তৃক নির্বিচারে গ্রামবাসীকে গণহত্যা করা হয়। ৩১ অাগস্ট শোক দিবস উপলক্ষে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ব্রিকলেইন জামে মসজিদে অালোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকে। ৩১ আগস্ট শনিবাদ বাদ জোহর অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মোহাদ্দিস নজরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন, ব্রিকলেইন মসজিদের হাফেজ মতিউল হক বাচ্চু, হাফেজ আব্দুল ওয়াহিদ। মিলাদ শেষে ওয়েলফেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শহিদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, শ্রীরামসি ওয়েলফেয়ারের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আলী। এসময় উপস্থিত ছিলেন, শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েশনের আব্দুল মালিক মানিক, তবরিছ আলী, মোক্তার মিয়া, ইছমত আলী, আব্দুন নুর, আবুল লেইস মিয়া, আবর আলী, আব্দুল নুর, আমির হোসেন, জমশেদ আলী, মানিক মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল রশিদ, আঙ্গুর আলী, মফজ্জুল হোসেন, আলী হোসেন, মাহিন হোসেন, ইসমাঈল মোহাম্মদ তারিখ ইবনে আলী, আব্দুস সোবহান, আব্দুল রুউপ সানুর, আশফাক মিয়া, মুসফিক মিয়া, বেলাল উদ্দিন আলী, কামাল উদ্দিন আলী, আজাদ আলী, পাবেল আলী, অন্যান্যদের মধ্যে সাংবাদিক আকরাম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব, ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি সাজ্জাদ মিয়া, টাওয়ার হামলেট কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এম বি ই, সাজ্জাদ মিয়া, সৈয়দ মরতুজা আলী, মতিউর রহমান, হবিবপুর নিবাসী শ্রীরামসিতে শহিদ আব্দুল হান্নানের ভাই মনতাজ আলী, ছেলে আব্দুল সালাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। মিলাদ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিভ মুহাদ্দিস নজরুল ইসলাম। মিলাদ শেষে ওয়েলফেয়ারের পক্ষ থেকে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





























