জগন্নাথপুরে লকডাউন অমান্য করায় ৬ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৮:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (২৪ জুলাই) উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লকডাউনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ-এর নেতৃত্বে পৃথক অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় জরিমানা আদায় করা হয়। জানাগেছে, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ২৬০০ টাকা জরিমা করা হয়। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠানকে ৩৪০০ টাকা জরিমা করা হয়।




























