০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে লকডাউনে দোকানপাট খোলা রাখায় ৯টি মামলা
- Update Time : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কঠোর লকডাউনে বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার (১ আগস্ট) উপজেলার রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। জানাগেছে, লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য কররায় ৯টি মামলায় ৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।





























