জগন্নাথপুরে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মরনোত্তর চেক প্রদান
- Update Time : ০৭:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উদ্যোগে মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর উপলক্ষে আলোচসভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর বুধবার রূপালী লাইফ ইন্স্যুরেন্সের জগন্নাথপুর এজেন্সী অফিসের উন্নয়ন কর্মকর্তা সুজিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্স্যুরেন্সের সিলেট বিভাগীয় সার্ভিস ইনচার্জ আবিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না ও নারী কাউন্সিলর মিনা রাণী পাল।
বক্তব্য রাখেন, সাবেক নারী কাউন্সিলর বাহারজান বিবি, জগন্নাথপুর এজেন্সি অফিসের কর্মকর্তা কবির উদ্দিন, চন্দন দাশ, শুভ্র আচার্য্য, মাঠকর্মী পারভিন আক্তার, ব্যবসায়ী সুমন মিয়া প্রমূখ।
সভায় জগন্নাথপুর উপজেলার সুরিয়ারপাড় গ্রামের বাসিন্দা ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক মোস্তাক আলী মারা যাওয়ায় তাঁর মরনোত্তর বীমা দাবি হিসেবে ২৫ হাজার ৩৩৬ টাকার চেক তাঁর মাতা রুপিয়া বেগমের হাতে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত-গ্রাহক মোস্তাক আলী প্রতি বছর ২ হাজার টাকা করে ১২ বছর মেয়াদী বীমা করে মাত্র ২ কিস্তিতে মোট ৪ হাজার টাকা প্রদানের পর তিনি মৃত্যুবরণ করেন।






















