জগন্নাথপুরে রুপালি সততা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
- Update Time : ১০:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি লামা টুকেরবাজারে রুপালি সততা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। রুপালী সততা ক্লাবের সভাপতি আব্দুর রাকিব মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হক সানির পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী জমির আলী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী, লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী ইলিয়াছ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জুবের আহমদ দয়াল, মিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুস শহিদ, যুক্তরাজ্য প্রবাসী হাজি আছকির আলী, লামাটুকের বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মন্নান, ক্রীড়ানুরাগী আব্দুল হক, যুক্তরাজ্য প্রবাসী জুবেল আহমদ প্রমুখ। টুর্নামেন্টে ১ম পুরষ্কার ১টি ফ্রিজ ফ্রান্স প্রবাসী ফারুক আহমদ ও ২য় পুরষ্কার ১টি ৩২ইঞ্চি এলইডি টিভি ফ্রান্স প্রবাসী নুরুল হক এবং প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হাসান ট্রেডার্স প্রোঃ আব্দুল লতিফ প্রদান করেন।




























