০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
- Update Time : ০৫:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলীনগর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, ১৮ অক্টোবর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলীনগর গ্রামে সাবেক চেয়ারম্যান মজলুল হক ও জুয়েল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনাজ আলী নামের এক যুবক আহত হয়েছেন। গ্রামের পুকুরের পাড় রকম রাস্তায় চেয়ারম্যানের লোক ঘর নির্মাণ করতে গেলে গ্রামবাসী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জুয়েল মিয়া বলেন, আমাদেরকে মারার জন্য চেয়ারম্যান বন্দুক নিয়ে এসেছিলেন।



















