জগন্নাথপুরে রানীগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে ৮ প্রার্থী
- Update Time : ১২:১৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাচাই সভা শুক্রবার বিকেলে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা প্রতিকের প্রত্যাশী ৮ জন তাঁদের নাম প্রস্তাব করেন। চেয়ারম্যান পদে প্রস্তাবিত ৮জন হলেন, বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম রানা, রানীগঞ্জ ইউপি আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রানীগঞ্জ কলেজের দাতা সদস্য ছালেহ আহমদ, রানীগঞ্জ ইউপি যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম মোতাহির আলী, আ.লীগ নেতা শাহ জামান উল্লাহ মুক্তার, আ.লীগ নেতা হাজি ছালিক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম। এদিকে স্থানীয় নেতাকর্মীরা জানান, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র নেতা, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রানীগঞ্জ কলেজের দাতা সদস্য ছালেহ আহমদ তাঁর সমর্থকদের নিয়ে প্রতিদিন গণসংযোগ, উঠান বৈঠন, মতবিনিময় সভা করছেন। তাঁকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনীত করলে তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য এবং নৌকার বিজয় শতবাগ আশাবাদী আমরা। চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে ছালেহ আহমদকে মনোনীত করার জন্য আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।





























