জগন্নাথপুরে রাদিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পদে সৈয়দ মোশাররফ নির্বাচিত
- Update Time : ১০:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর বাজার “রাদিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি”র বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সৈয়দপুর বাজারে রাদিস শপিং কমপ্লেক্স’র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে বার্ষিক সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ২০২৬-২৭ সেশনের জন্য মাহমুদা সুজ-এর পরিচালক মাওলানা সৈয়দ মোশাররফ আল আখতারকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন রূপরঙ এক্সক্লুসিভ- এর পরিচালক সৈয়দ হিলাল আহমদ।
নতুন কমিটির সভাপতি সৈয়দ হিলাল আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোশাররফ আল আখতার জানান, বাজার-মার্কেট সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে একটি কমিটি করতে হয়। সৈয়দপুর বাজারে রাদিস শপিং কমপ্লেক্স জগন্নাথপুর উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মার্কেট। এই মার্কেটের যে সুনাম রয়েছে নতুন কমিটি ভবিষ্যতে আরো বেশি করে সুনাম ছড়িয়ে দিতে কাজ করবে। এতে মার্কেটের সকল ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ চান নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।




























