০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবলীগ নেতার মাতৃবিয়োগে আজিজুস সামাদ আজাদ ডন সহ বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৪:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশীর মা সৈয়দা উকিল বিবি (৬৫) আর নেই।
জানাগেছে, ১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে-যুবলীগ নেতা আনোয়ার কোরেশীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আজিজুস সামাদ আজাদ ডন ও তাঁর সহধর্মিণী মুমতাহিনা রিতু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মনজুর আজাদ পাভেল ও সাংবাদিক রশিদ আহমদ তারা এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।



















