জগন্নাথপুরে যুবদলের শহীদ হাফিজের ২১তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের ২১তম মৃত্যু বার্ষিকীতে শহীদ হাফিজের মাগফিরাত কামনা করে জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যােগে সোমবার (১৫ এপ্রিল) জগন্নাথপুর সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মিলাদ মাহফিলে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য ও জগন্নাথপুর পৌর যুবদল নেতা শামিম আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিনসহ জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৯৮ সালের ১৫ এপ্রিল পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তি বাতিলের প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দেশব্যাপি শান্তিপূর্ণ হরতাল চলাকালে জগন্নাথপুরের হবিবপুর আলিয়া মাদ্রাসা পাশে পিকেটিং চলাকালে নির্মম ভাবে খুন হন শহীদ হাফিজুর রহমান হাফিজ। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ হাফিজের অাত্মার মাগফিরাত কামনা করে এবং গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর সদর মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী।





























