০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার

  • Update Time : ০১:২৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতবাড়ির নিজঘর থেকে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে মামুনুর রশীদ মামুন (৪৫)-এর গলিত মরদেহ নিজ ঘর থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে উদ্ধার করে পুলিশ। জানাগেছে, মামুনুর রশীদ মামুনের তালাবদ্ধ বাড়িতে স্থানীয় শ্রমিকরা দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজনকে খবর দেন। স্থানীয় এলাকার লোকজন থানা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাড়ির তালাবদ্ধ ঘরে মামুনুর রশীদ মামুনের গলিত মরদেহ দেখতে পায়। স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, মামুনুর রশীদ মামুন বিগত ৫ বছর আগে পাশ্ববর্তী গ্রামে বিয়ে করেন, বিয়ের দুই বছর পর স্ত্রীর সাথে নানান কারনে বিয়ের বিচ্ছেদ হয়। মামুনুর রশীদ মামুনের দুই বছরের এক ছেলে রয়েছে, সে তার মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। মামুনুর রশীদ মামুন তার বাড়িতে সে একাই বসবাস করতো। মামুনুর রশীদ মামুনের মৃত্যুতে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পুলিশ স্বজনদের নিকট তার মরদেহ হস্তান্তর করে। রাত ১০টায় তেঘরিয়া জামে মসজিদের মাঠে মামুনুর রশীদ মামুনের জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার

Update Time : ০১:২৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২