১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা
- Update Time : ০৮:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলমগীর হোসেন (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি মাঝপাড়া গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে।
জানাগেছে, ৩০ জুন রোববার সকালে স্থানীয় মাদ্রাসার বাবুর্চি আলমগীর হোসেন মাদ্রাসার ঘরের তীরের সাথে গলায় রশি পেচিঁয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।





























