১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর পক্ষথেকে শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
- Update Time : ০৩:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে সোমবার (২৭ মে) যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ও সুরকার সমাজ সেবক মোঃ আক্কাছ মিয়ার পক্ষথেকে ঈদ সামগ্রী চাউল, ডাল, তৈল, চিনি, লাচ্ছি, ময়দা শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা নূর মোহাম্মদ, মাসুক মিয়া, মরতুজ আলী, রফু মিয়া, হামিদুর রহমান, আলা মিয়া, শিপু মিয়া, এনাম মিয়া প্রমূখ। যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ও সুরকার সমাজ সেবক মোঃ আক্কাছ মিয়ার পক্ষথেকে ঈদ সামগ্রী হাতে পেয়ে দরিদ্র পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে।





























