জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু খালেদকে সংবর্ধনা
- Update Time : ০১:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যের লীডস স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু খালেদ’র স্বদেশ আগমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) জগন্নাথপুর পৌর শহরে একটি অভিজাত রেষ্টুরেন্টে বন্ধু মহলের উদ্যােগে জনপ্রিয় সমাজকর্মী, আবু খালেদ যুক্তরাজ্য থেকে স্বদেশ আগম উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়। ব্যবসায়ী উজ্জল আহমদের সভাপতিত্বে ও ও নুর আহমদ রুদ্র’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লীডস স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সমাজকর্মী আবু খালেদ। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, পিযুষ দেব, সৈয়দ জিতু মিয়া, পৌর যুবলীগ নেতা রাসেল, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, ব্যবসায়ী শফিকুর রহমান, আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সায়মন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, আব্দুল কাদির, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মতিউর রহমান, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহবায়ক কামরান আহমদ। এসময় বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ সংবর্ধনা সভায় অংশ নেন। সংবর্ধিত অতিথির বক্তব্য সমাজকর্মী আবু খালেদ বলেন, জন্মভূমির জন্য প্রবাসিরা সব সময় আন্তরিক। বন্ধু মহলকে সাথে নিয়ে আগামীতে উপজেলাবাসীর সার্বিক কল্যাণে আরো কাজ করতে চাই।





























