০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোবাইল ফোন চার্জ দিতে দোকানে ভীড়, বিদ্যুৎহীন অন্ধকার জগন্নাথপুর
- Update Time : ১১:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দেশ- বিদেশে আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব ও জরুরি কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ফোন ব্যবহারে চার্জের সমস্যায় পড়েছে মোবাইল ফোন ব্যবহারকারীরা।
জানাগেছে, বিদ্যুৎ না থাকায় পৌর এলাকার ভবের বাজার সহ উপজেলার গ্রামঅঞ্চলের কয়েকটি বাজারে আজ বুধবার রাত ৮টার দিকে বিকল্প বিদ্যুতে মোবাইল ফোন ৩০/ ৫০টাকা দিয়ে চার্জ দিতে দোকানে ভীড় করছেন ভোক্তভোগিরা। এদিকে বিদ্যুৎহীন অন্ধকার জগন্নাথপুর উপজেলা।





























