০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
- Update Time : ০৯:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জগন্নাথপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে বাজারের বিভিন্ন অংশে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে একটি দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়। জগন্নাথপুর বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।




























