০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটসাইকেল দুর্ঘটনায় ২ আলেম আহত
- Update Time : ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আলেম আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের মিরপুর ইউনিয়নের বাধ নামক স্থানে।
জানাগেছ, বৃহস্পতিবার বিকেলে কেউনবাড়ি বাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে জগন্নাথপুরে আসার পথে ছাগলকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন (৫৭) ও মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আজমল হোসেন জামী (৪২) আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত আজমল হোসেন জামীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত ছমির উদ্দিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।






















