১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, অাহত ১
- Update Time : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের নুরুল ইসলামের ছেলে খেলু মিয়া (২৫)।
জানাগেছে, নিহত যুবক খেলু মিয়া আজ ৫ এপ্রিল রোববার সকালে নিজ বাড়ি থেকে হবিগঞ্জের নবীগঞ্জে যাওয়ার পথে রাস্তায় নবীগঞ্জ নামক এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হন। এসময় মোটরসাইকেল দূর্ঘটনা নিহত যুবক খেলু মিয়ার সাথে থাকা আরেক আরোহী আহত হন।





























