জগন্নাথপুরে মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার সমর্থনে শ্রমিক লীগের সভা ও প্রচার মিছিল
- Update Time : ০২:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা মার্কার সমর্থনে মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রচারনা অংশ নেয় পৌর শহরে জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ উদ্যােগে দলীয় কার্যালয়ে নৌকার সমর্থনে সভা অনুষ্ঠিত হয়। উপেজলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র প্রমূখ । এ সময় উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রব্বানী মিয়া, রেজাউল করিম ইয়াওর, বশির আহমদ আলফু, শরিফ হোসেন শিপন, তৈয়ব আলী ভান্ডারি, বাবুল দাস, আজিজ মিয়া, সৈয়দ আহমদ, বিকু রঞ্জন দাস, রফু মিয়াসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা মার্কার সমর্থনে আ.লীগ কার্যালয়ের সামন থেকে প্রচার মিছিল শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।





























