জগন্নাথপুরে মেয়র পদে হাজি হারুনুজ্জামান হারুনের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামি ১৬জানুয়ারী। নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোঃ হারুনুজ্জামান হারুন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের নিকট আজ রোববার (২০ ডিসেম্বর) মেয়র পদে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হাফিজের বড় ভাই হাজি মোঃ হারুনুজ্জামান (হারুন মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ আবু হোরায়রা সাদ মাষ্টার, সহ-সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট জিয়াউর রহীম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আহমদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজি সোহেল আমীন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, বিএনপি নেতা আব্দুল আজিজ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন মিটু, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, তকবুর মিয়া, হাজি নিজাম, শিশু মিয়া, হাজি হাসান আহমদ, ফারুক আহমদ, জালাল মিয়া, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম খেজর, হাবিল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল আমীন নুরুল, পৌর যুবদল নেতা সাদেক আহমদ, বেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, জুনায়েইদ আহমদ, মিজানুর রহমান মিজান, জয়নুল আহমদ, পৌর ছাত্রদল নেতা তুহিন আহমদ। এদিকে, পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা হাজি আব্দুল মতিন লাকি ও যুক্তরাজ্য প্রবাসী আলিফ মিয়া দলীয় মনোনয়ন না পাওয়ায় তারা দলের সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন। এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজি হারুনুজ্জামান হারুন মিয়াকে সমর্থন দিয়ে দলের মনোনীত মেয়র প্রার্থী হাজি হারুনুজ্জামান (হারুন মিয়ার) পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে দলীয় নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন।





























