জগন্নাথপুরে মুজিব বর্ষ উপলক্ষ্যে কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসুচী পালিত
- Update Time : ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের দিকনির্দেশনা অনুযায়ী জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদের নেতৃত্বে শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে, সামাজিক দুরত্ব বজায় রেখে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম রনি, সিনিয়র ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, ফয়ছল আহমেদ, প্রচার সম্পাদক অসিম দেব, সহ-সম্পাদক অসিম দাশ, ছাত্রনেতা ইমরান আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ জাতীর পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন ও আক্রান্তদের আশু রোগ মুক্তি কামনা করেন।





























