০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে প্রবাসীর আলিশান বাড়ি

  • Update Time : ০৮:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখল করে প্রবাসীর আলিশান বাড়ি বানানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, মিরপুর বাজারের পাশে হলিয়ারপাড়া গ্রামে মৌজা মিরপুর, জে এল নং ৯৯, দাগ নং ৭৫৬ ও ৭৪৪ এ প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫৯ শতক জমির মালিক হচ্ছেন মিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, তাঁর ভাই মৃত হাজী সানাওয়ার আলী ও মৃত হাজী আবদুর রহিম। বিগত প্রায় ১২ বছর আগে মুক্তিযোদ্ধা পরিবারের মূল্যবান এ জমি জবর দখল করেন হলিয়ারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নুর মিয়া। বর্তমানে উক্ত জমির উপর বানানো হয়েছে আলিশান বাড়ি।
১৫ মে বুধবার সরজমিনে যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বলেন, আমি প্রবাসে থাকার সুযোগে প্রবাসী নুর মিয়া আমাদের এ পৈত্তিক সম্পত্তি জবর দখল করে আলিশান বাড়ি বানিয়েছে। আমি দেশে ফিরে এ ঘটনার প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন মিথ্যা মামলা ও সন্ত্রাসীদের দিয়ে হয়রানী করা হচ্ছে। এ সময় মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিক, সদস্য শমসের আলী, রিয়াছত আলী, মুহিবুর রহমান সহ অনেকে অভিযোগ করে বলেন, প্রবাসী নুর মিয়া এলাকায় ভূমিখেকো হিসেবে পরিচিত। তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ পরিবার সহ আরো বিভিন্ন লোকের জায়গা-জমি জবর দখল করেছেন। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও স্কুলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাঁর এসব অপকর্মের প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের হামলা-মামলার শিকার হতে হয়। তাই মুক্তিযোদ্ধা পরিবারের জমি উদ্ধারে তারা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ ব্যাপারে জানতে চেষ্টা করেও অভিযুক্ত প্রবাসী নুর মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে প্রবাসীর আলিশান বাড়ি

Update Time : ০৮:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯