০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মীরপুর পাবলিক স্কুলের যুক্তরাজ্যের প্রাক্তন ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মীরপুর পাবলিক হাইস্কুলের যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন ছাত্রদের এক মতবিনিময় সভা সোমবার (১৪ জানুয়ারী) বিকেলে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ অাব্দুল শাহীদ শহিদের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন রোহেল আহমদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আনসার আহমেদ, সিদ্দিক আলী, জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম, সাহাব আলী, সুমন আহমেদ, দয়াল, জুবায়ের, জামিল আহমেদ, রাশেদ আহমেদ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়, মীরপুর পাবলিক হাই স্কুল স্টেডিয়াম মাঠে দশলক্ষ টাকা ব্যয়ে একটি উন্নত গ্যালারি তৈরি করা হবে এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রাক্তন ছাত্রদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা দেওয়া হবে।





























