জগন্নাথপুরে মীরপুর ইউনিয়ন তালামীযের কাউন্সিলে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
- Update Time : ১০:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পূর্ব উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন শুক্রবার বিকেলে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন তালামীযের বিদায়ী সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ আবেদীনের পরিচালনায় কাউন্সিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা সালেহ আহমদ ছালিক। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা হাফিজ শাহ আলম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শাহেদ আবেদীনকে সভাপতি, জুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক ও সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি দুলাল আহমদ, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক নাঈম আহমদ, সহ প্রচার সম্পাদক শাহীন খান, ফরহাদ মিয়া, আব্দুর রহমান, অর্থ সম্পাদক রুহুল আমীন, অফিস সম্পাদক আব্দুল মতিন, সহ অফিস সম্পাদক সুয়াজুল ইসলাম, জামাল মিয়া, প্রশিক্ষণ সম্পাদক সাইফ মিয়া, সহ প্রশিক্ষণ আশরাফ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নুল কবরী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লায়েছ আহমদ, এনায়েত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ আল মাহবুব, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আকবর, কামরান মিয়া, সদস্য শামীম আহমদ, নাসির উদ্দীন,রায়হান আহমদ, আব্দুল ওয়াকিল মাহি, রুহুল কুদ্দুস, আবু তালেব, মারুফ হোসেন, মারুফ আহমদ, শাহীনুর রহমান, আবু সাঈদ মোঃ ইয়াহইয়া, তফজ্জুল আহমদ। বিজ্ঞপ্তি





























