জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন নির্বাচিত
- Update Time : ০২:০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছেন শ্রীরামসি গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সমাজকর্মী মোঃ মাহবুব হোসেন।
সমাজকর্মী মাহবুব হোসেন (ঘুড়ি) প্রতীকে ৪৬৬ ভোট পেয়ে তিনি মেম্বার নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম আহমেদ (ফুটবল) প্রতীকে ৩০০ ভোট পেয়েছেন।
জানাগেছে, মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার সবচেয়ে কম বয়সে এবং প্রথমবারের মতো
নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মুজিব অাদর্শের পরীকৃত সৈনিক জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন।
মাহবুব হোসেন জানান, এ বিজয় অামার ওয়ার্ডবাসীর। ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগীতা, পরামর্শ ও দিকনির্দেশনায় অামি ওয়ার্ডবাসীর উন্নয়নে বিশ্বাসী। মাহবুব হোসেন ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, সকলের কাছে অামি চির কৃতজ্ঞ।





























