জগন্নাথপুরে মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন
- Update Time : ০৮:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর এর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলাবাসীর ব্যানারে আজ বুধবার (৫ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, ছালিক আহমদ আহমদ পীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাংবাদিক শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক অমিদ দেব প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।


























