জগন্নাথপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইউপি পরিবারের প্রতিবাদ সভা
- Update Time : ১১:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টুর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায় গত ২৮ ফেব্রুয়ারী দাস নোয়াগাঁও গ্রামে বার্ষিক কীর্তন অনুষ্ঠিত হয়। দাস নোয়াগাঁও গ্রামের বাসিন্দা গোবিন্দ দাস কীর্তনের ডেকোরেটার্সের কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে একই গ্রামের সাবেক ইউপি সদস্য অনিল চন্দ্র দাস ও রসময় দাস কে আহত করে । এঘটনায় আহত অনিল চন্দ্র দাস বাদি হয়ে হামলাকারী গোবিন্দ দাস ও বর্তমান ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু সহ ৭জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। তারি দ্বারা বাহিকথায় বর্তমান ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টুকে মামলার আসামি করায় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার বেলা দুইটায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি সদস্য হিরা মিয়া, সুজাতা মিয়া, রুবেল মিয়া, সুলতানা মিয়া, ইকবাল হোসেন, রাফিয়া বেগম, সাকিরুন বেগম প্রমুখ। সভায় বক্তারা মিথ্যা মামলা থেকে রণধীর কান্তি দাস রান্টু কে অব্যাহতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়।





























