০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় ৪ হাজার ৫০ টাকা জরিমানা

  • Update Time : ০৯:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করার দায়ে অভিযান চালিয়ে ৮ জনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার (১৮ জুলাই) বিকেলে জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী মোঃ মিজানুর রহমা প্রমুখ। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানা য়ায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে মোট ৪ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি- পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় ৪ হাজার ৫০ টাকা জরিমানা

Update Time : ০৯:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১