জগন্নাথপুরে মানবাধিকার কমিশনের সালিশি বৈঠকে দু পরিবারের দন্ধ নিষ্পত্তি
- Update Time : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
রেজাউল করিম :: উসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের মৃত নূর মিয়ার ছেলে রিপন মিয়ার সাথে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের আলী আকবর খানের মেয়ে শিপা বেগমের সাথে বছর খানিক আগে বিয়ে হয়।

বিয়ের ৩/ ৪ মাস পর পারিবারিক কলহের জের দরে তাদের মধ্যে মন মালিন্য দেখা দেয়।
এতে উভয় পক্ষ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাথে যোগায়োগ করিলে মানবাধিকার কমিশন তাদের আবেদন গ্রহন করে।
প্রায় দুই মাস পূর্বে উভয় পক্ষকে নিয়ে জগন্নাথপুর মানবাধিকার কমিশনের কার্যালয়ে এক সালিশি বৈঠক হয়।
সালিশি বৈঠকের সিদ্ধান্তের আলোকে ২০ মার্চ সোমবার জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর বাজারে সালিশি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং উভয় পক্ষকের পাওনা বুঝিয়ে দেয়া হয়।
বৈকঠে উপস্হিত ছিলেন, সালিশি ব্যাক্তিত্ব আহবাবুল হোসেন, সিনিয়র সাংবাদিক কায়েছ চৌদরী, ইস্তফা খান, রউশন আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওঃ আবু বক্কর খান সিদ্দীক, জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি অাব্দুল হক কামালী, সেক্রেটারী হাজী সুহেল আহমদ খান টুনু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, অাইন বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, অদুদ কামালী, হাফিজ রেজাউল করিম, এনায়েল খান প্রমুখ। অাশারকান্দি ইউনিয়নের কাজি মাওলানা অাবজাল হোসেনের উপস্হিতিতে কাজি অফিসে সমাপ্ত হয়।





























