০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাদ্রাসার এতিম ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উপজেলার শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে উপজেলা ব্যাডমিন্টন ক্রীড়া সংস্থার উদ্যােগে আজ ১৪ রমজান বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আব্দুল কাদির লাকছনের সভাপতিত্বে ও ফখরুল ইসলামরর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাষ্টার আবু তাহিদ, মাওলানা দরছ আহমদ, সাংবাদিক ইয়াকুব মিয়া, তৈয়বুর রহমান প্রমূখ।

এসময় সমাজসেবক জাহির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ি মনাই মিয়া, সেজু মিয়া, আব্দুল মুকিত, নুর হোসেন, লুকু মিয়া, শিয়াব আহমদ, খছরু মিয়া, আমজাদ আহমদ, মাহফুজ আহমদ, সাদিকুল কামালী, সাকিল আহমদ, খালেদ আহমদ, রুহেল আহমদসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।
























